হোম > জাতীয়

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

স্টাফ রিপোর্টার

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়ে বিসিবির বর্তমান সভাপতির কাছে তিনটি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিগুলো গত ১ জুলাই পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, পাপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্রিকেট বোর্ড ও সরকারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, বিসিবিতে পাঠানো চিঠিগুলোর একটিতে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগের জন্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি, এক্সপ্রেশন অব ইন্টারেস্ট অনুমোদনের চিঠি, নিয়োগসংক্রান্ত আর্থিক ও কারিগরি মূল্যায়ন প্রতিবেদন এবং চুক্তির মূল কপির সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

আরেকটি চিঠিতে তার সময়কালে বিভিন্ন বিজ্ঞপ্তির বিপরীতে দেওয়া কার্যাদেশসংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। এতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা, কার্যাদেশ পাওয়া ঠিকাদারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও চাওয়া হয়েছে।

এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম), তৃতীয় বিভাগ বাছাই কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা ও ক্লাবগুলোর তালিকা, বাছাই কমিটির কার্যপরিধি, বিসিবি পরিচালনা পর্ষদের সভার নথি, খাতভিত্তিক ব্যয়ের তালিকা, ২০১২-১৩ থেকে ২০২৫-২৬ সাল পর্যন্ত নিরীক্ষা প্রতিবেদন, বিসিবির অর্থায়নে বিদেশ সফর করা কর্মকর্তা-কর্মচারীদের তালিকা এবং ক্রিকেট ম্যাচ সংক্রান্ত হেলিকপ্টার ব্যবহারের ব্যয়ের রেকর্ডপত্রসহ অন্যান্য নথি চাওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, চিঠিতে বিপিএলের তৃতীয় থেকে একাদশ আসর পর্যন্ত টিকিট বিক্রি সংক্রান্ত দরপত্র, বিজ্ঞপ্তি, সেলিং এজেন্সির তালিকা, টিকিট বিক্রির ভাউচার ও ব্যয়ের হিসাব, মুজিব শতবর্ষ উদযাপনের আয়-ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র, ২০০৮ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যদের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, জাতীয় পরিচয়পত্রসহ তথ্য এবং নাজমুল হাসান পাপনের সভাপতির দায়িত্বকালে টিকিটিং, টেন্ডার, ক্রয়, ফাইন্যান্স ও লজিস্টিকস-সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়েছে।

তিনটি চিঠিতেই এসব তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসআর

একযোগে ৩৪ বিচারককে বদলি

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

দেশের ৫৩৯টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতুন কর্মপরিকল্পনা

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

তিনদিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা জারি

মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

সেনাবাহিনীর সঙ্গে প্রথমবার বড় পরিসরে অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা

জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১

শাহজালালে ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালেন ৬১ যাত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক