হোম > জাতীয়

নির্বাচনে নামছেন আসিফ, পদত্যাগ কবে জানাবে সরকার

স্পোর্টস রিপোর্টার

দিনভর আলোচনায় ছিল দুপুরের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবাদ সম্মেলন করলেও পদত্যাগ করার ঘোষণা দিলেন না।

বুধবার সচিবালয়ে দুপুর সাড়ে তিনটায় সেই আলোচিত সংবাদ সম্মেলনের শেষ প্রান্তে এসে আসিফ জানালেন তিনি নির্বাচনে অংশ নিবেন। তবে কোন দলের হয়ে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও এই নির্বাচনে অংশ নিচ্ছেন তা পরিষ্কার করেননি। বলেছেন, ওটা বলার সময় এখনো আসেনি।

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও সরকার থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে (পদত্যাগ) আমি কিছু বলতে পারব না। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এ বিষয় এখন এই মুহূর্তে কোন কিছু বলার এখতিয়ার আমার নেই। আমাকে একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হয়। আমি সেটাই পালন করছি।

সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশ জুড়েই আসিফ মাহমুদ তার দুই মন্ত্রণালয়ের পেছনের দেড় বছরের কার্যাবলীর ফিরিস্তি দেন। কোথায় কোন উন্নয়ন হয়েছে? কোথায় কোন ক্ষেত্রে কি উন্নয়ন হয়েছে তার বিবরণী পড়ে শোনান।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের