হোম > জাতীয়

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দেশজুড়ে শীতের প্রকোপ

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলাতেও শীতের দাপট বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ছবি: আমার দেশ

বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, তাপমাত্রা কমার এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রিতে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রাও কমেছে। মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, গতকাল বুধবার তা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বুধবার রাতে আমার দেশকে বলেন, বৃহস্পতিবার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে দেশজুড়ে শীতের অনুভূতি আরও বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর আকাশ পরিষ্কার থাকায় বুধবার রাত ও দিনের তাপমাত্রা কমেছে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে।

তবে এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তার মতে, গত ৩০ বছরের গড়ের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও তুলনামূলক কম হতে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশে ৮ থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

সব মিলিয়ে নভেম্বরের শেষ ভাগ থেকেই তাপমাত্রা কমার প্রবণতা শীতের আগমনী বার্তা দিচ্ছে। ডিসেম্বরের শুরুতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি ফেরত পান না প্রতারিত কর্মীরা

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

প্রস্তাবিত মজুরি বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, শ্রমিকদের সঙ্গে তামাশা

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমিনুল হক

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী