হোম > জাতীয়

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

স্টাফ রিপোর্টার

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার বোর্ডের ওয়েবসাইটে এ কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার নামসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে।

বোর্ডের প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ পরীক্ষাসংক্রান্ত অন্যান্য সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর ব্যবস্থা করতে হবে।

এতে আরও বলা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক এ দায়িত্ব পালন করতে পারবেন।

নির্দেশনায় কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের বিষয়ে বলা হয়েছে, তারা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেবেন। তবে সংশ্লিষ্ট কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনকে বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

আইনজীবী রঞ্জুর ওপর নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগ তুলে তদন্তের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তরুণদের অনুরোধে তাদের টাকায় কেনা পাঞ্জাবি পরে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী