হোম > জাতীয়

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার

আমার দেশ অনলাইন

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ওই কর্মকর্তারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জ জেলায় পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া ও অস্ত্র লুটসহ বিভিন্ন নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

৩৩তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। মো. রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

এআরবি

মিরপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাসহ গ্রেপ্তার ৬৫

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দেশজুড়ে শীতের প্রকোপ

ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি ফেরত পান না প্রতারিত কর্মীরা

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

প্রস্তাবিত মজুরি বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, শ্রমিকদের সঙ্গে তামাশা

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ