হোম > জাতীয়

স্বার্থান্বেষী গোষ্ঠী জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করছে: নুরুল হক নুর

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের বয়ানের মতো জুলাই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, আমরা লড়াই-সংগ্রামটা করেছি, এর পেছনে কতো মানুষের অবদান, কত মানুষের ত্যাগ সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়ত জানে না। ফুটবলের ৯০ মিনিটের খেলায় শেষ পাঁচ মিনিটে চান্সে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।

বুধবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক নুর এ কথা বলেন।

জুলাই সনদ নিয়ে বিরোধী জোটের বক্তব্য প্রসঙ্গে বিএনপি জোটের এই সংসদ সদস্য বলেন, জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল যে বিষয়গুলোতে আমরা একসাথে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে। জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেবে, তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যেই ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল নোট অফ ডিসেন্ট ছিল সেটা বিএনপি বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা... সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে ….। আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়।

বিরোধী জোটকে উদ্দেশ করে নুরুল হক আরও বলেন, আমার বিরোধী দলের বন্ধুদের বলব– আপনারা তর্কের খাতিরে তর্ক বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর এগিয়ে নিয়ে যাবো।

এএস

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক

দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী