হোম > জাতীয়

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে সেলিম খানের যোগদান

স্টাফ রিপোর্টার

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সেলিম খান। বুধবার তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।

এর আগে ১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মো. সেলিম খান মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মো. সেলিম খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বে যোগদানের মধ্য দিয়ে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে তিনি নেতৃত্ব দেবেন।

এআরবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব