হোম > জাতীয়

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে দলটির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, জোনায়েদ সাকী এবং নুরুল হক নূর।

এদিকে, সংসদীয় দলের বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।

এসআর

পররাষ্ট্রমন্ত্রী হলেন ড. খলিলুর রহমান

বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন

শপথ নিতে সংসদ ভবনে মন্ত্রিপরিষদের সদস্যরা

আলোচনায় না থেকেও মন্ত্রী হলেন যারা

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রী হলে কী সুযোগ-সুবিধা পাওয়া যায়?

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার ও পররাষ্ট্রসচিব

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর