হোম > জাতীয়

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন ড. মরিস টিডবল বিন্জ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

আইজিপি এ সময় বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে।

অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম , সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।

গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত, পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন, বিজিবিসহ আহত অনেকে

ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডেও অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে দিশা-দীপকে

৩৫ বিমান কেনায় সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না

পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা