হোম > জাতীয়

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে নেওয়া

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন— সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার; স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান; ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক; ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

ঢাবিতে নেকাব পরা ছাত্রীর সঙ্গে যা ঘটেছিল, জানালেন ভুক্তভোগী ও সহপাঠীরা

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস

পর্দা নিয়ে কটূক্তিকারী শিক্ষক তাসনিম সিরাজকে বহিষ্কার করতে হবে

পানির ন্যায্য হিস্যা আদায়ে ক‌মি‌টি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

এইচএসসির ছাত্র রাকিবকে অপহরণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আধিপত্যবাদবিরোধী অঙ্গীকার

জুলাই জাদুঘর ঘুরে যা বললেন ইউনেস্কোর প্রতিনিধি

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার