হোম > জাতীয়

পাঁচ জেলায় নতুন এসপি

স্টাফ রিপোর্টার

দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের পাশাপাশি বিভিন্ন ইউনিট ও দপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট, মেট্রোপলিটন পুলিশ ও মাঠ প্রশাসনে কর্মরত কয়েকজন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রদবদলের অংশ হিসেবে কয়েকজন কর্মকর্তা জেলা পুলিশ থেকে কেন্দ্রীয় ইউনিটে এবং কেন্দ্রীয় ইউনিট থেকে মাঠ পর্যায়ে দায়িত্ব পেয়েছেন। ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় নারায়ণগঞ্জ জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়। সেখানে দায়িত্ব পালনের পর এক পর্যায়ে সিআইডিতে পোস্টিং দেওয়া হয়। আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। তবে নতুন আদেশে তাকে ফেনীতে দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি পঞ্চগড়ের বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।

এদিকে মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নোয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিনকে। সেই সঙ্গে এই জেলার বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। ঝিনাইদহ জেলায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি ঝিনাইদহের বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে ইতোপূর্বে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এবং পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫৫

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মাহ্দী আমিন

কিশোর গ্যাংয়ের কয়েকজনকে পুলিশে সোপর্দ করেছিলেন অপ্রতিমের মা, তদন্তে নতুন মোড়

বস্ত্র খাতের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি

কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

টেকসই উন্নয়নে সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

ঢামেকে দুই কারাবন্দীর মৃত্যু

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি