হোম > জাতীয়

বাংলাদেশে তারেক রহমানের মতো জননন্দিত কোনো নেতা নেই: কাদের গনি চৌধুরী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো জননন্দিত কোনো নেতা নেই।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনাসভা এবং ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা যদি দেখি, জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বড় তিনটি পিলার। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে যখনই আঘাত এসেছে, পিলালের মতো দাঁড়িয়ে তারা এটাকে রক্ষা করেছেন।

আমরা যদি দেখি, ম্যাডাম বেগম খালেদা জিয়া তিন-তিনটা স্বৈরসরকার তার রাজনৈতিক প্রজ্ঞায় প্রতিহত করেছেন। প্রতিহত করেছেন স্বৈরাচার এরশাদকে। প্রতিহত করেছেন ফখরুদ্দীন-মইন উদ্দিনকে, প্রতিহত করেছেন খুনি হাসিনা সরকারকে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানের মতো জননন্দিত কোনো নেতা নেই।’

ফখরুদ্দীন-মইন উদ্দিন দুই বছর ও হাসিনা ১৬ বছর তাদের যুদ্ধের বেশির ভাগ দিন ব্যয় করেছেন তারেক রহমানের বিরুদ্ধে। চরিত্র হননের চেষ্টা করেছেন। তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছেন তারা।’

কাদের গনি চৌধুরী বলেন, ‘বাস্তব সত্য হলো তারেক রহমান যে সত্যের রাজনীতি করেন, আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে।

স্বৈরশাসক হাসিনা তারেক রহমানের কাছে হেরেছেন। আজকে ইতিহাসের পাতায় শেখ হাসিনা খুনি হিসেবে চিহ্নিত হয়েছেন। বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন। ছাত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। আজকে তিনি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।

আর তারেক রহমান আজকে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত নেতাই পরিণত হয়েছেন।’

তিনি বলেন, ‘নেতা তৈরি হয় জনগণের মন থেকে, তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।’

কাদের গনি চৌধুরী বলেন, জিয়া পরিবারকে শেষ করার ষড়যন্ত্র হয়েছে। আরাফাত রহমানকে তারা হত্যা করেছে। চেষ্টা হয়েছে তারেক রহমানকে হত্যা করার। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের মাঝে আছেন। ইনশাল্লাহ বাংলাদেশে তারেক রমানের নেতৃত্বে আমরা আর কোনো ফ্যাসিবাদ আসতে দেব না।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী