হোম > জাতীয়

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

বিক্ষোভে এগ্রিকালচারিস্ট ফোরাম নেতারা

স্টাফ রিপোর্টার

দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। ‘পলাতক আওয়ামী সন্ত্রাসীদের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, খুন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার দাবিতে’ এই বিক্ষোভের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখতে জুলাইয়ের পক্ষে থাকা সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, সহসভাপতি কৃষিবিদ হাসান আলী, যুগ্ম সচিব ডা. শহীদুল্লাহ শরীফ, ড. মো. মোশাররফ হোসেন, ড. মোহাম্মদ শফিউদ্দিন, ড. মো. মিজানুর রহমান, কৃষিবিদ আবদুল হক প্রমুখ।

সমাবেশে ফোরামের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির স্বপ্ন দেখছে। তাদের এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এ জন্য সরকারকেই জাতীয় ঐক্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের ভেতরে যারা জাতীয় ঐক্যের পরিবেশ বিনষ্ট করছেন এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের পথ তৈরি করছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ব্যক্তিদের বিভিন্ন অজুহাত ও তকমা দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

কৃষিবিদ মাসউদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতা প্রতিরোধ, ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বন্ধ, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে

জাতীয় তাফসির প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন মাহমুদুল হাসান ও নাঈমুর রহমানের

চরমোনাইয়ের মাহফিলের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব

আ.লীগের সহিংসতা বন্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ

মামলার বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনতে হবে: প্রধান বিচারপতি

রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে: আহসান এইচ মনসুর

বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী