হোম > জাতীয়

বাজেটে মেট্রোরেলে বরাদ্দ দ্বিগুণ

স্টাফ রিপোর্টার

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে।

এই তিন মন্ত্রণালয়ে গত অর্থবছরের মূল বাজেটে ৭৪ হাজার ৮০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এবার প্রস্তাব করা হয়েছে ৬৬ হাজার ৭৪১ কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে বরাদ্দ কমছে আট হাজার ৬২ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বরাদ্দ কমেছে রেলপথ মন্ত্রণালয়ে। তবে মেট্রোরেলে প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে।

সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতায় এ কথা জানান। পেশ করা প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের এবার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৩৫৩ কোটি টাকা বেশি। এই মন্ত্রণালয়ের সেতু বিভাগে ৬ হাজার ২২ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে, যা আগেরবারের চেয়ে এক হাজার ২৯৬ কোটি টাকা কম।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রস্তাবিত বাজেট বরাদ্দ ধরা হয়েছে ১১ হাজার ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকা, যা গেলো অর্থবছরে ছিল ৬ হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। ফলে এবার বরাদ্দ বাড়ল ৪ হাজার ৮৬৩ কোটি ৭২ লাখ টাকা।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রোরেলে (এমআরটি-৬) কমলাপুর পর্যন্ত বর্ধিত করার কাজ চলছে। এ ছাড়া এমআরটি-১, ৫ নর্দার্ন ও সাউদার্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবার ধরা হয়েছে ১১ হাজার ৯৪৪ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ১৮ হাজার ৭২ কোটি টাকা। ফলে এ মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে ৬ হাজার ১২৮ কোটি টাকা। আর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ২৭৯ কোটি টাকা, যা আগেরবার ছিল ১১ হাজার ২৭০ কোটি টাকা। ফলে এ মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে ৯৯১ কোটি টাকা।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক