হোম > জাতীয়

রুটি চুরি করে খাওয়ার অপরাধে নির্যাতন, অভিযুক্ত নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

গ্রেপ্তার নিরাপত্তা কর্মী রিপন মন্ডল। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রিপন মণ্ডল।

সোমবার পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার রাতে মিরপুর-১ নম্বরে একটি মেয়ে শিশুকে নির্মমভাবে নির্যাতন করা হয়।

চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে এটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অপরাধে মিরপুর এলাকার কোনো এক মার্কেটের নিরাপত্তাকর্মী পশুর মতো পেটাচ্ছে একজন মেয়ে পথশিশুকে। পথচারীদের একজন থামাতে উদ্যত হলে, পাশ থেকে একজনকে তাকে বাধা দিতে এগিয়ে যেতে দেখা যায়।

সায়ের লেখেন, এ ধরনের পৈশাচিক ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। অপরাধ যাই হোক না কেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই একমাত্র উপায়, কোনোভাবেই তাকে নির্যাতন করার সুযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এইচআরডিএসের নিন্দা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আইপিডির আহ্বান

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে

ডেঙ্গু ঠেকাতে রাস্তায় ইশরাক, পরিষ্কার করলেন ড্রেন-ময়লা

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত

৯৫ লাখের ঋণ বেড়ে প্রায় ২ কোটি, ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের রয়েছে নিশ্চয়তা ও সম্ভাবনা: মাহ্দী আমিন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান