হোম > জাতীয়

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে তাদের পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এছাড়া নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতি পান।

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পান: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান