হোম > জাতীয়

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

বিশেষ প্রতিনিধি

ছবি এআই

সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমে এসেছে।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই সুবিধার ফলে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।

এনবিআর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে এখন মোট করভার হবে ১ শতাংশ। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধা পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সুবিধার ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।

উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

তীব্র গরমে বছরে ১,৭৫০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে আওয়ামী লীগ

রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার পরিষদের নিন্দা

চুক্তি করে উড়োজাহাজ আনতে লাগবে ১০ বছর, এখনই উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদের পত্রিকা ছেঁড়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

শিল্পাঞ্চলে নাশকতাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের