হোম > জাতীয়

একদিনে দেশে ফিরল ৩৪ প্রবাসীর লাশ

স্টাফ রিপোর্টার

কুয়েত থেকে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর লাশ দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে এ লাশগুলো এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব তথ্য নিশ্চিত করে।

এছাড়াও একই দিনে ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়া ও লিবিয়া থেকে দুইজন করে আরও চারজন প্রবাসীর লাশ দেশে এসেছে বলেও জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকবার কুয়েতের ফ্লাইট বাতিল হয়েছে। এসব প্রবাসীর লাশ ওইসব ফ্লাইটে দেশে আসার কথা ছিল। পরবর্তীতে চার্টার ফ্লাইটে এসব প্রবাসীর লাশ দেশের আনার ব্যবস্থা করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সহকার পরিচালক (প্রশাসন ও বোর্ড সভা) মো. নাজমুল হক আমার দেশকে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ফ্লাইট সমস্যার কারণে এ লাশগুলো ওইসব দেশে আটকা পড়েছিল। পরবর্তীতে আলাদা ফ্লাইটে করে তাদের লাশ দেশে আনা হয়।

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘যারা চলে গেছে, তারা আমাদের জন্য রেখে গেছে বেদনার ভার’

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দুই দিন বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

দেশীয় পণ্যের প্রসারে বিসিক শরৎ মেলা শুরু