হোম > জাতীয়

প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই হবে শিক্ষাব্যবস্থার মূল কারিগর: ইউজিসি সদস্য মামুন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা পূর্বের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই হবে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর।

তিনি রোববার সাভারের ব্রাক সিডিএমে অনুষ্ঠিত সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. মামুন বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব প্রদান, সুশাসন সুদৃঢ় করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন আনা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এ কারণে উচ্চশিক্ষা খাতে একাডেমিক নেতৃত্ব, শিক্ষাদানের উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং গুণগত মান নিশ্চিত করতে একটি টেকসই জাতীয় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

তিনি আরো বলেন, এই কর্মসূচি শুধু একটি পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ নয়; বরং এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের একটি টেকসই কাঠামো প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি প্রকল্পের অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মিস মারিয়া রহমান এবং অধ্যাপক বেন ব্রাবন।

প্রথম পর্যায়ে ২০ জন মাস্টার ট্রেইনার তৈরির সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং অব ট্রেইনার্স কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০ জন ন্যাশনাল ট্রেইনার অংশগ্রহণ করছেন।

সূত্রমতে, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘হিট’ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার নবীন শিক্ষক এবং সাড়ে তিন হাজার জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী