হোম > জাতীয়

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করছে সরকার। পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতেও এ বই চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

শুক্রবার রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য এখন থেকেই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও আগ্রহী হতে হবে।

নতুন পাঠ্যবইটির বিষয়ে তিনি জানান, ‘খেলাধুলা’ বইয়ে বিভিন্ন খেলাধুলার উপকারিতা, শারীরিক পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থীরা। শৈশব থেকেই খেলাধুলার চর্চা গড়ে তোলা গেলে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি হবে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সহজ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের আবাসন ব্যবস্থা নিয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। শিক্ষকদের পৃথক আবাসন নিশ্চিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবেন বলে জানান তিনি।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি আমরা চাই না। শিক্ষার্থীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন এবং এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সংবাদকর্মীদের দলীয় আনুগত্য ছেড়ে সত্য অনুসন্ধানের আহ্বান দিলারা চৌধুরীর

যে কারণে ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানালেন চিফ হুইপ

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সেবা দিতে আগ্রহী চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান