হোম > জাতীয়

এনবিআরে সদস্য পদে পদোন্নতি পেলেন দুইজন

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদস্য পদে পদোন্নতি পেয়েছেন দুইজন। এরা হলেন কাজী মুস্তাফিজুর রহমান ও মুহাম্মদ মুবিনুল কবীর। পদোন্নতিপ্রাপ্ত দু’জনই শুল্ক ক্যাডারভুক্ত। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হুমায়ন কবীর সাক্ষরিত পদোন্নতির পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতির আগে কাজী মুস্তাফিজুর রহমান গ্রেড-২ হিসাবে সদস্য (চলতি দায়িত্ব) হিসাবে দায়িত্বরত ছিলেন। পদোন্নতির ফলে তিনি এনবিআরের পূর্ণকালীন সদস্য হলেন। অপরদিকে, পদোন্নতিপ্রাপ্ত মুবিনুল কবীর কমিশনার পদমর্যাদায় বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (কাস্টমস) এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) এর পি আর হিসাবে কর্মরত রয়েছেন। মুবিনুল কবীরকে গ্রেড-৩ থেকে গ্রেড-২ তে উন্নীত করা হয়েছে। উন্নীত পদে যোগদানের পর থেকে তিনি পদোন্নতিপ্রাপ্ত পদের ভাতাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ৮ মে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় তাদের পদোন্নতির বিষয়ে সুপারিশ করা হয়।

এনবিআরে সদস্য পদের সংখ্যা ১৭টি। এর মধ্যে বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও ভ্যাট) থেকে ৮ জন করে এবং প্রশাসন ক্যাডার থেকে ১ জন সদস্য হিসাবে থাকেন।

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

‘টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধার সুযোগ নেই, তথ্য পেলেই ব্যবস্থা’

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না

দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ জন্মলগ্ন থেকেই আগুন-সন্ত্রাস ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত

দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর