হোম > জাতীয়

ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

নিজ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আমি তাদের মাকে কথা দিয়েছি— রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করতে হবে। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু রাষ্ট্রপতি ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না বলে দুঃখিত।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নিজান।

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, সংসদ ভবনে লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলা হয়েছিল। কোটি কোটি টাকা এ সংসদ ভবনে পেয়েছিল। গণভবনের ইট নিয়ে গিয়েছিল। এটা বিএনপির লোকেরা নেয়নি, জামায়াতের লোকেরা নেয়নি, এটা জুলাই শহীদের মায়েরা নেয়নি এটা বাংলাদেশের রিকশাওয়ালা, শ্রমিক-জনতা সকলের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল।

নবম জাতীয় সংসদের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার মা (খালেদা জিয়া) সংসদে বসার মত ভাষা সংসদে ব্যবহার হয়নি। টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা যিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনা, তিনি টোকেন দিতে যুব মহিলা লীগের নেত্রীদের কিভাবে মন্দ বলা যায়। কিভাবে দাড়ি, কমাসহ মন্দ বলা যায়। কিভাবে খালেদা জিয়াকে নিয়ে মন্দ বলা যায়। তারপরও আমরা সংসদে ছিলাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি আল মুজাহিদী

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে

সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ: তাজুল ইসলাম

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

অনিয়মের দায়ে ৯ নৌযানকে জরিমানা