হোম > জাতীয়

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা

স্টাফ রিপোর্টার

নারী ও শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ পরিকল্পনার কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, নারীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সম্পূর্ণ নারী চালক, সহকারী ও ব্যবস্থাপনায় পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রস্তাবিত বাজেটে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

সরকার মনে করে, নারীদের কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণ বাড়াতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই বিভিন্ন সুরক্ষামূলক উদ্যোগের পাশাপাশি বিশেষ পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবায় ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

জুলাই শহীদ-আহতদের আবাসনে ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১৮৫৭