হোম > জাতীয়

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে যেভাবে

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুনির্দিষ্ট পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে অথবা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে তাকে নির্ধারিত নিয়ম মেনে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে যে, আপিল দায়েরের ক্ষেত্রে ইতিপূর্বে জারি করা পরিপত্র-২ এর ১৯ নম্বর দফার নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রার্থীদের সুবিধার জন্য ইসি জানিয়েছে যে, আপিল দায়ের করতে ইচ্ছুক ব্যক্তি বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট নমুনা বা ফরম্যাট ব্যবহার করা বাধ্যতামূলক।

এছাড়া ঘোষিত নির্বাচনি তফশিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইসির পক্ষ থেকে সব রিটার্নিং, সহকারী রিটার্নিং ও আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা প্রার্থীদের এই নিয়মগুলো দ্রুত অবহিত করেন।

প্রতিবারের মতো এবারও আপিল শুনানির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে দ্রুত অভিযোগগুলো নিষ্পত্তি করবেন।

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত চারজনের লাশ দেশে আনা হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল, এপ্রিলের শেষে বেইজিংয়ে

আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন চায় টিআইবি

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে কমিশনের সভা শুরু

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

মিসাইল হামলায় নিহত আল মামুনের লাশ ঢাকায়

কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে হতে পারে আলোচনা