হোম > জাতীয়

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১৫টি মামলার চার্জশিট প্রদান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে ১৫টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারার মামলা ১০টি।

সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট দেওয়া ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর ও ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি ও পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারকি করছেন। রুজু কার অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী