হোম > জাতীয়

সম্পন্ন হলো সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা

স্টাফ রিপোর্টার

সার্ক দেশসমূহের মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) গভর্নিং বোর্ডের ১১তম সভা সম্পন্ন হয়েছে। সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক ৩-৪ জুন, ২০২৬ তারিখ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

দুই দিনব্যাপী এ বোর্ড সভা অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে। এতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিবৃন্দ সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভায় ২০২৫ সালে সার্সোর কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা, টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন, ২০২৬ সালের কর্মপরিকল্পনা, বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থার সাথে সমঝোতা স্মারক, নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি (এসটিসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার সমাপনী বক্তব্যে সার্সোর চেয়ারপার্সন কাজী ইমদাদুল হক, দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্যের প্রযুক্তিগত বাঁধা দূর করতে এবং গুণগত মান নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রসমূহের যৌথ প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। এরপর ১১তম সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহণের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

এএস

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অ্যাক্টিভিস্টদের কালো হাতের প্রভাবে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান

আমার দেশ-এর নামে ভুয়া আইডি কার্ড বানিয়ে হয়রানির চেষ্টা

কালো টাকা বৈধ করার সুযোগ সংবিধান পরিপন্থি: টিআইবি

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে