হোম > জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং তার স্ত্রী ঊষা রাণী চন্দের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সোমবার (৩ মার্চ) দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে। নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছেন দুদক খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৭৯ লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী ঊষা রাণী চন্দকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেছেন দুদকের একই কার্যালয়ের আরেক সহকারী পরিচালক মাহমুদুল হাসান। ওই মামলার দুই নম্বর আসামি সাবেক এই মন্ত্রী।

মামলাটির এজাহারে বলা হয়েছে, ঊষা রাণী চন্দের নামে এক লাখ টাকার স্থাবর ও ১ কোটি ১৩ লাখ টাকার বেশি অস্থাবরসহ মোট ১ কোটি ১৪ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া যায়। একই সময়ে তার দায়-দেনার পরিমাণ ৩ লাখ ৬০ হাজার টাকা। দায়-দেনা বাদ দিয়ে ঊষা রাণী চন্দের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ১০ লাখ টাকার বেশি। একই সময়ে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৬০ লাখ টাকার বেশি এবং পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ১২ লাখ টাকার বেশি। ব্যয় বাদে তার মোট আয়ের পরিমাণ ৪৮ লাখ টাকার বেশি।

সেই মোতাবেক উষা রাণী চন্দের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকা। এ কারণে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঊষা রাণী চন্দ্র ও তার স্বামী নারায়ণ চন্দ্র চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী