হোম > জাতীয়

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ এই সংগঠনটির বিরুদ্ধে চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে শনিবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র পুলিশ প্রধান বাহারুল আলমের বরাতে ৩৬ জন গ্রেপ্তারের কথা জানায়।

ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এ মামলা দায়ের করা হচ্ছে বলে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাজধানীতে ডিবি পুলিশসহ ডিএমপির বিভিন্ন থানা পুলিশ হিজবুত তাহরীরের সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

শুক্রবার পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় পুলিশের উপর হামলা করার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হিজবুত তাহরীরের বিরুদ্ধে অভিযান জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় তাদেরকে গ্রেপ্তার করা হলো।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী