হোম > জাতীয়

দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি

আমার দেশ অনলাইন

দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, দেশে বর্তমানে সব মিলিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। যুদ্ধপরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত সাতটি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে যে ডিজেল আছে তাতে ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ চলবে।

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

কোনো চাপে নয়, নতুন সরকারকে সুযোগ করে দিতেই পদত্যাগ

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

দেশে জ্বালানি তেলের মজুত আছে ১৪ দিনের: বিপিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের নামের বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ