হোম > জাতীয়

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯

স্টাফ রিপোর্টার

ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৫৬৯কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বাইরে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন ৬৬২ জন।

শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ এই অভিযানে দেশীয় একনলা বন্দুক দুইটি, গুলি ১০ রাউন্ড, গান পাউডার ৬২ গ্রাম, রামদা তিনটি, লোহার তৈরি দা একটি, ছোরা একটি, লোহার রড দু্ইটি ও কাঠোর লাঠি একটি উদ্ধার হয়।

শনিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিশেষ এই অভিযান চলমান রয়েছে।

পতিত স্বৌরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। ঘটনার পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়।

প্রতি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিতে কাজ করছে সরকার: টুকু

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পরিচালনার চরিত্র ও কাঠামোর পরিবর্তনই এখন প্রধান চ্যালেঞ্জ: স্বপন

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি

সুস্থ অনুভূতি ও সামাজিকতাহীন সমাজ কখনো সভ্যতার মানদন্ড হতে পারে না

আ.লীগের হানিফের সঙ্গে শাহে আলমের তুলনা করলেন সাংবাদিক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএজের শোক

উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল