হোম > জাতীয়

এনসিপির কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে পূর্বধলা থেকে হুমায়ুন কবির (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে পূর্বধলা উপজেলার খলিশাউড় খানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হুমায়ুন কবির উপজেলার খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির নেত্রকোণা শহরের কর্মসূচিকে কেন্দ্র করে উসকানিমূলক একটি স্ট্যাটাস দেন, যেখানে নাশকতার ইঙ্গিত পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পূর্বধলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার সকাল ১০টার দিকে তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

নেত্রকোণা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান বলেন, আজ নেত্রকোণায় আয়োজিত এনসিপির কর্মসূচি প্রতিহত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ায় হুমায়ুন কবির নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী