হোম > জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জামালপুর

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার গভীর রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকায় ডেভিল হান্ট অভিযানে ওই এলাকার শাহনেওয়াজ চৌধুরীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়া চক্রের রংপুর শাখার সভাপতি।

তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগেরও সদস্য। ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা চলমান রয়েছে।

ইসলামপুর থানা পুলিশ আরো জানায়, ইসলামপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশের সকল তথ্যাদি ইতোমধেই রংপুর পুলিশের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

এমএস

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর