হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ নির্বাচনি এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধান বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) আয়োজিত আলোচনা সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার ও পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী বিগ্রে. জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম ও ডেসকোর নির্বাহী পরিচালক ইঞ্জি. রাশিদুর রহমান।

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন