চট্টগ্রাম কলেজে হামলার ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এরকম কোনো ঘটনা থাকলে তা যথাযথ তদন্ত হবে এবং সুষ্ঠুভাবে সেটা তদন্ত প্রক্রিয়া চলবে। পাশাপাশি মন্ত্রী তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলের ওপর দায় না চাপানে অনুরোধ করেন।
মঙ্গলবার সংসদের বৈঠকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এ প্রসঙ্গ তুলে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের নিউমার্কেটসংলগ্ন একটি কলেজে মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিউমার্কেটে হামলায় জড়িত ছিল, তাদের মধ্য থেকেই কেউ কেউ আবার সাধারণ শিক্ষার্থীদের একটি সমাবেশে হামলা করেছে। শাহজাহান চৌধুরী বলেন, ওই ঘটনায় একজনের পা কেটে দেওয়া হয়েছে বলেও তিনি জেনেছেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি সংসদে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় ডেপুটি স্পিকার কায়সার কামাল শাহজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যথাযত নিয়মে নোটিশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর ব্লেম করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চলমান বিষয় হিসেবে আমার কাছে সংবাদ আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে। চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এমন ঘটনা হয়েছে, একটা একটি নিউজ বের হয়েছে। প্রকৃত ঘটনা জানতে আমার একটু সময় লাগবে। পরে ৩০০ বিধিতে বিবৃতিও দিতে পারব। তবে এক তরফা ব্লেম আমি যেমন দিতে চাই না, মাননীয় সদস্যেরও উচিত কোন তদন্ত ছাড়া একটা রাজনৈতিক দলের উপর আক্রমণ হয়েছে ইত্যাদি বলা। এ বিষয়ে তিনি প্রয়োজনে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন বলেও জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমি অনুরোধ করব কোন তদন্ত ছাড়া অতীতের সংস্কৃতি মত একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ না করি। যদি এরকম ঘটনা হয়, অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে। সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া চলবে। তদন্তের আগেই যদি আমরা পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বের হতে চায়।
উল্লেখ, মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিজেদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে উভয়পক্ষ দাবি করেছেন।