হোম > জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আমার দেশ অনলাইন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে । বৃহস্পতিবার সকাল ৮টায় আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন—বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে মনিটরিং সেল।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২৭ কেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ব্যবধান কত

এলপিজি ব্যবসায়ীদের মাফিয়া বলায় শুনানিতে হট্টগোল

মির্জা ফখরুলের বিরুদ্ধে নির্বাচন করে যত ভোট পেয়েছিলেন দেলাওয়ার

অবৈধ দখলদারদের উৎসাহিত করে এমন প্রশ্ন না করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৯ কেন্দ্রে কার ভোট কত

মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্বিত হতে পারে দেশে ফেরা

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

বাংলাদেশের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে আগ্রহী কানাডা

১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব মূল্যায়ন কমিটির