হোম > জাতীয়

শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটে প্রায় দেড়’শ যাত্রীর লাগেজ কাটা হয়েছে এবং যাত্রীদের মুল্যবান জিনিষপত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন এ বিষয়ে তাদের কাছে কোন লিখিত অভিযোগ করা হয়নি।

জানা গেছে , আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নামের এক হজযাত্রীর ছেলে ফেসবুক পোস্টের মাধ্যমে এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ হাজি দেশে ফিরেন। বিমানবন্দরে নেমে যাত্রীরা দেখতে পান প্রায় দেড়শো হাজির লাগেজ কাটা হয়েছে। ওইসব লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে বলে দাবি করেন তিনি। এই কারণে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো। চিঠিতে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন,

রাত ৩টার সময় পবিত্র হজ শেষে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যে ৪১৯ জন হাজি দেশে ফিরেছে তাদের মধ্যে প্রায় ১৫০ জনের লাগেজ কেটে মালামাল বের করে নিয়েছে ঢাকা বিমান বন্দরের কিছু অসাধু কর্মচারি।

জুন মাসের ১ তারিখ থেকে হজ শেষে হাজি সাহেবরা দেশে ফেরা শুরু করেছে। কুরবানির ঈদ ৫ দিন পূর্বে শেষ হয়ে গেছে। পবিত্র হজ শেষ হাজিরা নিজেদের পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য সামান্য উপহার হিসাবে যে উপহার-সামগ্রী নিয়ে এসেছে সেই উপহার সামগ্রীগুলো চুরি হয়েছে।

এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনংযোগ বোসরা ইসলাম বলেন, আমি খোঁজ নিয়ে দেখলাম ৪-৫ জন হাজি এরকম অভিযোগ করছিলেন। আমাদের লোকজন তাদের সংশ্লিষ্ট ডেস্কে অভিযোগ দিতে বলেন, তারা সেই অভিযোগ দেয়নি।

ফেসবুকের স্ট্যাটাসটি তাদের দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে বলেন, তিনি অভিযোগ করে রেজাল্ট না পেলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতে পারতেন।

বোসরা ইসলাম আরও বলেন, এরপরও আমাদের সিকিউরিটি বিভাগ সব চেক করছেন। পাশাপাশি এভসেকও করছেন। বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, আমরা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছি। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়টা বিমান দেখে। আমরা শুধু বেল্ট সার্ভিস দেই। এই বিষয় নিয়ে কেউ কোনও লিখিত অভিযোগ দেয়নি। তারপরও আমরা বিষয়টা দেখছি।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি কত বাড়ল?

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে জেনারেল মিনহাজুল আলমের সাক্ষাৎ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

জ্বালানির পর বাড়ল বিদ্যুতের দাম

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে

আদালতের নির্দেশনা উপেক্ষা, বিএসবিআরএর নির্বাচন স্থগিত