হোম > জাতীয়

খালেদা জিয়ার শোক বইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল।

সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি এই শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল জানান, সম্প্রতি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ঢাকায় গিয়েছিলেন। সে সময় বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তার তিনি ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানানোয় তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনে পৌঁছালে সেখানকার কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

ছয় লেন সড়ক, রেললাইন ও সেতু চান বরিশাল বিভাগ সমিতির নেতারা

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আসুন, ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, এমন জায়গাগুলো পরিষ্কার করি’

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের