হোম > জাতীয়

নাগরিকদের জীবন নিয়ে তামাশা করবেন না, সরকারকে বিরোধীদলীয় নেতা

আমার দেশ অনলাইন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে জামায়াত আমির আরো বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারো নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান

হেফাজতে ইসলামের গণআন্দোলনের ইতিহাস সংকলনে যৌথ উদ্যোগ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

৫১তম বিশেষ বিসিএসে কত আবেদন পড়ল

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে গেল বিমানের ফ্লাইট

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা কতটা

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা