হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় আজ সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক।

একই দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মাও। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব বৈঠকের তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজার কারণে বুধবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি।

আজ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

তিতাসের নতুন কূপ থেকে দৈনিক ১.২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার