হোম > জাতীয়

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

আমার দেশ অনলাইন

সম্প্রতি নেপালে সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক পোস্টে তিনি বলেন, ‘গত ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন’।

প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিমত্তার পরিচায়ক।

তিনি আরো বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

অনেক তরুণ আইসিটিতে কাজ করতে পরিকল্পনা নিয়ে আসছেন

বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে সরকারের সহযোগিতা চান মালিকরা

উপবৃত্তির টাকা বিতরণে সরকারের যে পদক্ষেপ

ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার কারণ জানালেন জুমা

ফ্যামিলি কার্ডের ভাতার পরিমাণ বাড়তে পারে

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১ দিনের ‘মেডিটেশন’ সহ ১০ নির্দেশনা

দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ডিসি কোহিনূর