হোম > জাতীয়

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নিকাব পরিহিত শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘শুধুমাত্র বোরকা-নিকাবের কারণে কোনো শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজ করা, অপমান করা কিংবা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো উগ্রবাদী আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।’

তিনি আরো বলেন, প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি-টুপি-নিকাব-পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বরদাশত করবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না।

এ সময় বিগত দিনে এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ভিন্নমত ও ভিন্ন চিন্তাধারার পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন ডাকসু ভিপি।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী