হোম > জাতীয়

এ বছর যারা নজরুল পুরস্কার পেলেন

স্টাফ রিপোর্টার

নজরুল-সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে ‘নজরুল-পুরস্কার’ প্রবর্তন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এই ধারাবাহিকতায় ‘নজরুল-পুরস্কার নীতিমালা ২০২৪’ অনুযায়ী ‘নজরুল-পুরস্কার ২০২৩ ও ‘নজরুল-পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার এই মনোনয়ন ঘোষণা করে ইনস্টিটিউটটি।

নজরুল পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত গুণীজন হলেন-

(১) নজরুল গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য প্রফেসর ইরশাদ আহমেদ শাহীনকে এ মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল-গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক।

(২) নজরুল-সঙ্গীতে অনন্যসাধারণ অবদানের জন্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক রুমী আজনবীকে মনোনীত করা হয়েছে।

নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত গুণীজন হলেন-

(১) নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য আবদুল হাই শিকদার মনোনীত হয়েছেন। তিনি নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক।

(২) নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্যসাধারণ অবদানের জন্য নাসিম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।

উল্লেখ্য, প্রতি বছর প্রতিটি বিষয়ে পুরস্কারের জন্য পুরস্কার প্রাপ্তদের পদক, দুই লাখ টাকা ও সম্মাননা স্মারক দেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এ বছর পুরস্কার প্রাপ্তদের রৌপ্য পদক দেয়া হচ্ছে।

আগামী ২৫ মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে।

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক