হোম > জাতীয়

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

আমার দেশ অনলাইন

হঠাৎ করেই বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে সরবরাহ ও দাম নিয়ে গুজব ছড়িয়েছে।

আর এমন গুজব প্রতিরোধ ও সচেতনতা তৈরির জন্য রাজধানী ঢাকার পেট্টোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে তিনি রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্টোল পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি সকলকে অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ না করার আহ্বান জানান।

তিনি বলেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছাড়াতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। সময় তিনি বাড়তি তেল মজুদ না করতে চালকদের প্রতি অনুরোধ জানান।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী