হোম > জাতীয়

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার জাতীয় পাট দিবস উপলক্ষে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা সাতটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরবর্তীতে চালু করা হবে।

ইতোমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭ হাজার ২০০ জন কাজ করছেন, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, ৬ মার্চ ( শুক্রবার) জাতীয় পাট দিবস। এবারের পাট দিবস রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অনলাইনে উদ্বোধন করবেন।

তিনি বলেন, জাতীয় পাট দিবসের অনুষ্ঠান উদ্‌যাপন করা হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে।

পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি, সংশ্লিষ্ট অংশীজনসহ সবাইকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা, যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে।

তিনি বলেন, বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টি এই সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি। সে জন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হওয়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার।

অন্যদিকে, দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এবং অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী