হোম > জাতীয়

সদস্যদের অধিকার রক্ষায় কাজ করবে নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি

স্টাফ রিপোর্টার

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের শীর্ষ পেশাজীবী সংগঠন ‘নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)’-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। নতুন কমিটি সদস্যদের পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।

শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক মো. আল-আমিন আল বোখারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে দুই শতাধিক সদস্য প্রকৌশলীর অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৫, বগুড়ার নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বগুড়ার সহকারী প্রকৌশলী জাকির হোসেন।

সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও নেসকোর কালীগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনা করেন রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন আল বোখারী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সাবেক সভাপতি প্রকৌশলী ড. দেওয়ান মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রংপুর জেলা কমিটির সভাপতি এম এ ওয়ালী।

সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী প্রকৌশলী মো. হারুনুর রশিদ। পরে ১৯৫২ সালের ভাষা শহীদ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

নবনির্বাচিত সভাপতি এ কে এম মোরশেদুল আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, নেসকোতে দীর্ঘদিন ধরে সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদে পদোন্নতি কার্যক্রম স্থবির রয়েছে। একই সঙ্গে শতাধিক উপ-সহকারী প্রকৌশলী ও জুনিয়র সহকারী ব্যবস্থাপক (আইসিটি) পদ শূন্য থাকায় মাঠপর্যায়ে প্রকৌশলীদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে।

তারা অবিলম্বে শূন্য পদগুলোতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি এবং নতুন নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

এ ছাড়া সরকার ঘোষিত ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাস্তবায়ন, যুগোপযোগী নতুন পে-স্কেল নির্ধারণ এবং সমগ্র পাওয়ার সেক্টরের জন্য বৈষম্যহীন ‘ইউনিফায়েড সার্ভিস রুল’ প্রণয়নের দাবিও জানানো হয়।

সভায় অনুমোদিত ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটিতে তিনজন উপদেষ্টা রাখা হয়েছে। তারা হলেন—উপবিভাগীয় প্রকৌশলী (অব.) ড. দেওয়ান মো. শাহ আলম, উপবিভাগীয় প্রকৌশলী (অব.) এম এ ওয়ালী এবং নির্বাহী প্রকৌশলী মো. মজিবর রহমান।

সাধারণ সম্পাদক জাকির হোসেন- সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, বগুড়া। যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী- উপ-সহকারী প্রকৌশলী, কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো। সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ- উপ-সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, গোবিন্দগঞ্জ, দপ্তর সম্পাদক মো. আল-আমিন আল বোখারী- উপ-সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো, রাজশাহী, অর্থ সম্পাদক মো. রানা হোসেন- উপ-সহকারী প্রকৌশলী, রেভিনিউ অ্যাস্যুরেন্স, বগুড়া। সহকারী অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান- উপ-সহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত নির্মাণ) এর দপ্তর, রাজশাহী। প্রচার সম্পাদক মো. আরিফুজ্জামান- উপ-সহকারী প্রকৌশলী, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প, রাজশাহী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লিটন মিয়া- জুনিয়র সহকারী ব্যবস্থাপক (আইসিটি), বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, বগুড়া এবং ক্রীড়া সম্পাদক মো: তরিকুল ইসলাম- উপ-সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো, বগুড়া।

কমিটি ঘোষণা শেষে নেতারা নেসকোর সব স্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস: চিফ হুইপ

চট্টগ্রামে মৌসুমি বায়ু, দেশে বর্ষার আনুষ্ঠানিক সূচনা

‘পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’

পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি

বাজেটে জনগণের স্বার্থ রক্ষার আহ্বান গণসংহতি আন্দোলনের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি শিক্ষাবিদদের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ