হোম > জাতীয়

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: পার্বত্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রথমেই প্রয়োজন কোন বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে মানুষ আকৃষ্ট হয়-যাকে এক কথায় আমরা ইনোভেশন বলি। তিনি বলেন, পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

চাকমা বলেন, উৎপাদিত আইটেমকে অধিকতর উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, প্রয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালোই হয়।

পার্বত্য উপদেষ্টা বলেন, তিন জেলায় জায়গা পাওয়া সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জায়গায় উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, এথনিক কমিউনিটি ভিলেজ প্লাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী