হোম > জাতীয়

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার

ছবি: বরাদ্দপত্র হস্তান্তর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএস

একাত্তরের ভূমিকায় জামায়াতকে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

জামায়াতে ইসলাম কেমন ইসলাম, বর্ণনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীদের স্টার্টআপ সায়েন্স প্রজেক্টের সমাপনী সোমবার

দুদকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সবকিছু তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

ভারতের হাইকমিশনারের উচিত ছিল বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া

‘আগে রিকশায় চড়তেন এখন প্রাডো গাড়িতে চড়েন’ বক্তব্যের জবাবে যা বললেন নাহিদ

তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে, ঢাকাতেও দিতে হবে: জ্বালানিমন্ত্রী

সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে গরম কমবে