হোম > জাতীয়

অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হলেন ২৭০৬ বিসিএস কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

শিক্ষা ক্যাডারের দুই হাজার ৭০৬ কর্মকর্তাকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে তারা বেতনভুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্রমতে, নানা জটিলতায় দীর্ঘদিন ধরে সরকারি কলেজের শিক্ষকদের (শিক্ষা ক্যাডার) পদোন্নতি আটকে ছিল। এ নিয়ে শিক্ষকরা আন্দোলনও করেন। এক পর্যায়ে, গত ১৯ নভেম্বর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তাকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা