হোম > জাতীয়

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথিরবক্তব্যে তিনি একথা বলেন। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। ‌ বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফরমেশন শেয়ারিং হচ্ছে অনেক বেশি।

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কথা জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। তিনি বলেন, কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের কথা বলেন।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে: বিমানমন্ত্রী

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

ভারত-বাংলাদেশ বাণিজ্য জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

সংস্কৃতি ও পর্যটনের সমন্বয়ে একক নীতিমালা করার উদ্যোগ