ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত ৯ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ১০ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫০৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসনটির মোট কেন্দ্র ১৮৫টি। কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।